প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিশেষ প্রকল্পগুলোকে নতুন করে বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে গয়াল (বনগরু) ও ব্ল্যাক বেঙ্গল ছাগল উৎপাদনে নেওয়া হচ্ছে কর্মসূচি। পাশাপাশি কুমির, সাপ ও হরিণ বাণিজ্যিকভাবে পালনের বৈধতা দিতে করা হচ্ছে আইন। এ ছাড়া দেশের সব চিড়িয়াখানা আধুনিকায়ন ও প্রাণীর টিকা আমদানিনির্ভরতা কমাতে ও উৎপাদন বাড়াতে প্ল্যান্ট বা কারখানা স্থাপনের চিন্তা করছে সরকার।
এমন বাস্তবতায় ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে আজ...