তাপমাত্রা হওয়ার কথা ছিল
২৪ ডিগ্রি, অথচ জিমনেশিয়ামের ভেতরটা হয়ে আছে ৩০ কি ৩২ ডিগ্রি। আর্দ্রতা বেশি হওয়ায়
গরম অনুভব হচ্ছে আরও বেশি। জিমনেশিয়ামের ভেতরে বাতাস আসা-যাওয়ার সুযোগ নেই বললেই চলে,
এক কোনায় চলছে দুটি স্ট্যান্ড ফ্যান। হাঁপিয়ে উঠলে সেই ফ্যানের বাতাসে একটু বিশ্রামের
সুযোগ আছে!
এর মধ্যেই অনুশীলন করছেন
সাত-আটজন জিমন্যাস্ট। তাদের মধ্যে রাজীব চাকমা যাবেন এবারের এশিয়ান গেমসে। জাপানের
এই গেমসে বাংলাদেশের একমাত্র অ্যাথলেট হিসেবে সরাসরি সুযোগ পেয়েছেন তিনি। গত জুনে চীনে
অনুষ্ঠিত এশিয়ান চ্য...