সুদর্শন যুবক জিম জোন্স। প্রতিষ্ঠা করেন ‘পিপলস টেম্পল’। মানুষকে শোনাতেন
কষ্টহীন ও সাম্যের পৃথিবীর গল্প। কিন্তু নিজেই হয়ে ওঠেন এক ভয়ংকর, বিকারগ্রস্ত সাইকোপ্যাথ।
লিখেছেন আখলাকুজ্জামান অনিক
গায়ানার গহিন অরণ্য।
১৯৭৮ সালের ১৮ নভেম্বরের বিকাল। জঙ্গলের স্যাঁতসেঁতে গন্ধের সঙ্গে মিশে ছিল এক অদ্ভুত
তীব্র ঘ্রাণ— গ্রেপ ফ্লেভারের ফলের জুসের সঙ্গে মেশানো সায়ানাইডের হাড়হিম করা গন্ধ।
বিশাল এক কাঠের প্যাভিলিয়নের চারপাশে মুখ থুবড়ে পড়ে আছে ৯১৮টি নিথর দেহ— নারী, পুরুষ
আর অসংখ্য শিশু। দূর থেকে মনে হবে রঙিন ক...