দেশের শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন সাধারণ মানুষের দোরগোড়ায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সেবা পৌঁছে দিতে মাইজিপি অ্যাপে চালু করেছে ‘ওয়ানএআই’ নামক একটি নতুন ও যুগান্তকারী প্ল্যাটফর্ম। এর মাধ্যমে ব্যবহারকারীরা এখন থেকে একটিমাত্র ইন্টারফেস এবং একক সাবস্ক্রিপশনের আওতায় চ্যাটজিপিটি, ক্লড, গ্রক, ডিপসিক ও জেমিনাইয়ের মতো বিশ্বের শীর্ষস্থানীয় একাধিক এআই মডেল এবং টুল একসঙ্গে ব্যবহার করার সুবিধা পাবেন। পৃথকভাবে বিভিন্ন এআই প্ল্যাটফর্মে সাবস্ক্রিপশন নেওয়ার ঝামেলা দূর করে দেশে...