যুক্তরাজ্য প্রবাসী শাহ বুরহান উদ্দিন শফি হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন তার স্বজনরা। একই সঙ্গে এ হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।আজ রবিবার সিলেট নগরীর জিন্দাবাজারের একটি অভিজাত হোটেলের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে পরিবারের পক্ষ থেকে এসব দাবি জানানো হয়। লিখিত বক্তব্য পাঠ করেন নিহতের ছোট বোন শাহ আছমা জাহান।লিখিত বক্তব্যে তিনি জানান, গত ২৮ জানুয়ারি যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন শাহ বুরহান...