রক্ত কিংবা অস্থিমজ্জার কোষের অনিয়ন্ত্রিত বৃদ্ধিকে সহজ কথায় ব্লাড ক্যানসার বা রক্তের ক্যানসার বলা হয়। ব্লাড ক্যানসার মূলত তিন ধরনের— লিউকেমিয়া, লিম্ফোমা ও মাল্টিপল মায়লোমা। প্রতি বছর ১৫ সেপ্টেম্বর পালিত হয় ‘বিশ্ব লিম্ফোমা সচেতনতা দিবস’। এ ছাড়া সেপ্টেম্বর মাস জুড়ে পালিত হয় ‘ব্লাড ক্যানসার সচেতনতা মাস’।
লিম্ফোমা মূলত এমন একধরনের ক্যানসার, যা আমাদের শরীরের রোগপ্রতিরোধ ব্যবস্থার শ্বেত রক্তকণিকা বা লিম্ফোসাইটে দেখা দেয়। ডিএনএতে মিউটেশন বা ত্রুটির কারণে কোষগুলো অনিয়ন্ত্রিতভাবে বাড়তে শুরু করলে এই রোগ হ...