বৈশ্বিক উষ্ণায়নের কারণে আমাদের আশপাশেই বিচরণ করা বহু প্রজাতি আজ অস্তিত্ব সংকটে। বাঁচার উপায়? বিজ্ঞানীদের একদল ভাবছে জিন এডিটিংয়ের কথা। লিখেছেন আখলাকুজ্জামান অনিক
ব্রিটেনের জলাভূমির ধারে গ্রীষ্মকালে দেখা মেলে একটি সুন্দর প্রজাপতির। নাম সোয়ালোটেইল। হলুদ-ক্রিম রঙের ডানায় কালো নকশা, নীল ও লাল দাগ এবং পেছনে লেজের মতো অংশ— দেখতে বেশ আকর্ষণীয়। এটি দেশটির সবচেয়ে বড় স্থানীয় প্রজাপতি। কিন্তু ব্রিটেনে এই প্রজাপতির ভবিষ্যৎ নিয়ে বিজ্ঞানীরা চিন্তিত। এখন এটি মূলত পূর্ব ইংল্যান্ডের নরফোক ব্রডস এলাকার জল...