ক্ষুধা ও অপুষ্টি মোকাবিলায় দীর্ঘমেয়াদি অগ্রগতি হলেও দেশে শিশুদের পুষ্টি পরিস্থিতি এখনো বেশ উদ্বেগজনক। পাঁচ বছরের কম বয়সী শিশুদের মধ্যে ২৪ শতাংশই খর্বাকায়। অর্থাৎ, দীর্ঘমেয়াদি অপুষ্টির শিকার হওয়ায় প্রতি চার শিশুর একজনের উচ্চতা বয়সের তুলনায় কম। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের এ পরিস্থিতিকে অত্যন্ত উদ্বেগজনক বলে মনে করছেন।
গত ১৪ অক্টোবর প্রকাশিত ২০২৬ সালের বৈশ্বিক ক্ষুধা সূচক বা গ্লোবাল হাঙ্গার ইনডেক্সে (জিএইচআই) উঠে এসেছে এ চিত্র। বিশ্বের ১২২টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৮৪তম। এবার বাংলাদেশের...