রাজনৈতিক ও প্রশাসনিক প্রভাব এবং স্বাধীনভাবে দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগ তুলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) এর সাংস্কৃতিক সম্পাদক পদ থেকে সড়ে দাঁড়িয়েছেন মহিবুল্লাহ শেখ জিসান। আজ রবিবার জাকসুর সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসানের কাছে পাঠানো পদত্যাগপত্রে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।তাতে জিসান লিখেছেন, কোনো রাজনৈতিক দল, সংগঠন বা প্যানেলের সঙ্গে যুক্ত না হয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে শিক্ষার্থীদের সরাসরি ভোটে নির্বাচিত হন। ত...