রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয়ে অভিযান চালিয়ে প্রায় ৩০০ জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। শনিবার দুপুরে শুরু হওয়া এ অভিযানের পর তাদের প্রাথমিকভাবে পল্টন থানায় নেওয়া হয়।পুলিশ বলছে, জাসদ কার্যালয়ে নিষিদ্ধ কার্যক্রমে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা একত্র হয়ে নাশকতা বা অন্য কোনো অসৎ উদ্দেশ্যে জড়ো হয়েছেন- এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। আটক ব্যক্তিদের মধ্যে কারা কোন সংগঠনের সঙ্গে যুক্ত, তা যাচাই-বাছাই করা হচ্ছে।শনিবার বিকাল ৩টার দিকে জাসদের কার্যালয়ে অভিযান শুরু...