জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে নবীনবরণ ও ১৬তম আবর্তনের শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। প্রাইম ব্যাংকের সহযোগিতায় বৃহত্তর সিলেট অঞ্চলের শিক্ষার্থীদের নিয়ে গঠিত সংগঠন ‘জালালাবাদ ছাত্রকল্যাণ পরিষদ’ এই অনুষ্ঠানের আয়োজন করে। একই সঙ্গে অনুষ্ঠানে ডিনস অ্যাওয়ার্ডপ্রাপ্ত ও নিজ নিজ বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী সিলেটের শিক্ষার্থীদের হাতে বিশেষ সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় অডিটোরিয়ামে কোরআন তেলাওয়াতের মাধ্যম...