একটি পাকা সেতুর অভাবে চরম দুর্ভোগ পোহাচ্ছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের জালকুড়ি উত্তরপাড়া খোলামাঠ এলাকার কয়েকটি গ্রামের শত শত মানুষ। খালের ওপর নির্মিত নড়বড়ে কাঠের সাঁকোই এখন তাদের যাতায়াতের একমাত্র ভরসা। চরম ঝুঁকি নিয়ে প্রতিদিন এই সাঁকো পারাপার হচ্ছেন শিশু, বৃদ্ধ, শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ। দীর্ঘ ছয় বছর ধরে একটি পাকা কালভার্ট নির্মাণের দাবিতে বিভিন্ন দপ্তরে আবেদন-নিবেদন করেও কোনো সুফল পাননি এলাকাবাসী।স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় ছয় বছর আগেও খালের ওপর একটি...