চট্টগ্রামে পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সপ্তম জার্নালিজম ফেস্ট অনুষ্ঠিত হয়েছে।গতকাল শুক্রবার নগরের অফিসার্স ক্লাবে দিনব্যাপী এ উৎসবের আয়োজন করেন বিভাগের ৩২তম ব্যাচের শিক্ষার্থীরা।উৎসবে বিভাগের বর্তমান ও সাবেক শিক্ষার্থী, শিক্ষক এবং গণমাধ্যমসংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। সাংবাদিকতা পেশার চ্যালেঞ্জ, সম্ভাবনা এবং কর্মক্ষেত্রে নিজেদের প্রস্তুত করার নানা দিক নিয়ে আলোচনা হয় আয়োজনে।উৎসবের অংশ হিসেবে সাংবাদিকতা ও গণমাধ্যমে ক্যারিয়ারবিষয়ক একটি সেশনের আয়োজন কর...