ফিফার শৃঙ্খলাবিধি প্রক্রিয়া নিয়ে বিদ্রুপ মন্তব্য করেছেন ইংল্যান্ডের কোচ থমাস টুখেল। তিনি রসিকতা করে বলেছেন, দলের অধিনায়ক হ্যারি কেইনের হয়তো উচিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাহায্য নেওয়া। যাতে জারেল কোয়ানসাহর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা যায়। এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন টুর্নামেন্টের আগের পর্বে সরাসরি লাল কার্ড দেখেও যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বেলোগানকে খেলার অনুমতি দিয়েছে ফিফা।বসনিয়া-হার্জেগোভিনার বিপক্ষে ম্যাচে লাল কার্ড দেখেছিলেন বেলোগান। কিন্তু ফিফা তাদের শৃ...