দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করে গোপালগঞ্জের কোটালীপাড়ায় কান্দি ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতির পদ ছেড়েছেন মো. আবুল কালাম শেখ। আজ শুক্রবার সকালে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে তিনি পদত্যাগের ঘোষণা দেন।সংবাদ সম্মেলনে আবুল কালাম শেখ জানিয়েছেন, এক বছর আগে কোটালীপাড়া উপজেলা জামায়াতের পক্ষ থেকে তাকে অলিখিতভাবে কান্দি ইউনিয়ন জামায়াতের সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছিল। তিন মাস আগে তিনি দায়িত্বশীলদের জানিয়েছিলেন, এ দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব নয়। তখনই তিনি পদত্যাগের কথা জানান।
আরও পড়...