‘বউবাজার বনাম জামাইবাজার’। এর একটি বৈষম্যমূলক তদন্ত হওয়া দরকার বলে মনে করি। বাংলাদেশে বউবাজার আছে, জামাইবাজার নেই। এটি কি কোনো ষড়যন্ত্র? লেখাটা কি ‘পুরুষবাদী’ হয়ে গেল?
আমি গুগলে সার্চ দিলাম। গুগল বলল, ঢাকাসহ সারা দেশে অন্তত ৭৮টি বউবাজার আছে, তথ্য সঠিক কি না জানা গেল না। উত্তরা বউবাজার, মিরপুর বউবাজার, চট্টগ্রাম বউবাজার, রাজশাহী বউবাজার। কোথাও কোথাও আবার নতুন বউবাজার, পুরান বউবাজার। মানে বউরা পুরান হয়ে গেলেও বাজার নতুনই থাকে!
কিন্তু জামাইবাজার? মনে হয় একটিও নেই। আজ পর্যন্ত শুনিনি যে, একটি জামা...