রাষ্ট্র
পরিচালনার ব্যস্ততা, একের পর এক
নথি পর্যালোচনা, সরকারি বৈঠক–সব মিলিয়ে
বিশ্বের শীর্ষ নেতাদের জীবন যে কঠিন
কর্মসূচিতে বাঁধা, তা নতুন নয়।
কিন্তু জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির ঘুমের হিসাব প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে নতুন
বিতর্ক।
প্রধানমন্ত্রীর
নিজের কথাতেই জানা গিয়েছে, দায়িত্ব
নেওয়ার পর থেকে অনেক
রাতে তাঁর ঘুম নেমে
এসেছে শূন্য থেকে তিন ঘণ্টায়।
আর সেই স্বীকারোক্তিই জাপানে
তৈরি করেছে উদ্বেগ–দেশের সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী ব্যক্তি যদি দীর্ঘদিন ঘুমের
অভাবে থা...