দীর্ঘদিন ধরে ঝুলে থাকা নিয়োগ সমস্যার সমাধান ও আদালতে চলমান মামলাগুলোর দ্রুত নিষ্পত্তি চেয়েছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) প্রথম থেকে দ্বাদশ নিবন্ধনধারী নিয়োগপ্রত্যাশীরা। এসব দাবি জানাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেখা করার সুযোগও চেয়েছেন তারা।আজ রবিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি তুলে ধরেন বাংলাদেশ জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের নেতারা। এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি ও শিক্ষক, কর্মচারী ঐক্যজোটের কেন্দ্রীয় দপ্তর সম্পাদ...