বরাবর
বাণিজ্যমন্ত্রী
দেশের জাতীয় ফল হিসেবে জাতীয় অর্থনীতিতে একটু অবদান রাখার সুযোগ পাব জেনে আনন্দে অামার ভেতরের কোয়াগুলো রসে টইটম্বুর হয়ে েগছে। চীনের সরকার ও আমাদের সরকার বাহাদুর উভয়ই সম্মত হয়েছেন আমাকে চীনে রপ্তানি করার ব্যাপারে।
হ্যাঁ, অামি সেই কাঁঠাল, যাকে নিয়ে ছোটবেলায় ছড়া পড়েছেন, গরমের দিনে ম-ম গন্ধে পাড়া-মহল্লা মাতোয়ারা করেছি; আমাকে একবার কাটলেই হাতে-পায়ে আঠা জড়িয়ে কত দুষ্টুমি করেছি।
আমার ভাগ্য সুপ্রসন্ন বলতে হয়। আমাকে চীনে রপ্তানি করা হবে। এতদিন আমাকে শুধু জাতীয় ফল বলা হতো; এবার য...