মুন্সিগঞ্জের শ্রীনগরে একটি দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানের পেছনে মাইক্রোবাসের ধাক্কায় দুমড়ে-মুচড়ে যাওয়া গাড়িতে আটকে পড়া ৯ যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে। ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে এক পথচারীর তাৎক্ষণিক ফোনকলের পর ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়।পুলিশ সূত্র জানায়, গতকাল শনিবার ভোরে ঢাকা থেকে মাওয়াগামী একটি হাইয়েস মাইক্রোবাস সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানের পেছনে সজোরে ধাক্কা দেয়। ঘটনাটি ঘটে শ্রীনগরের ভেজগাঁও এলাকায়। এতে ম...