মানুষ সামাজিক
জীব। পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও সম্প্রীতির মধ্য দিয়েই সমাজ ও রাষ্ট্রের
শান্তিপূর্ণ পরিবেশ গড়ে ওঠে। কিন্তু যখন সমাজে হিংসা-বিদ্বেষ,
প্রতিহিংসা,
সহিংসতা ও বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে,
তখন জনজীবনের স্বাভাবিকতা বিপন্ন হয়।
মানুষের জীবন, সম্পদ ও নিরাপত্তা হুমকির মুখে পড়ে। রাজনৈতিক মতপার্থক্য,
দলীয় স্বার্থ কিংবা শ্রেণিগত বিভেদ যখন
সংঘাতের রূপ নেয়, তখন তার ক্ষতিকর প্রভাব পড়ে পুরো সমাজের ওপর। এ অবস্থায়
শান্তি-শৃঙ্খলা রক্ষায় দল-মত ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে জাতীয় ঐক্য,
পারস্পরিক স...