কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে এনসিপির বিক্ষোভ সমাবেশে জনশূন্য— এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।তবে যাচাইয়ে দেখা গেছে, ভিডিওটি সম্পাদিত। মূল সমাবেশের ভিডিও থেকে দর্শক সারির অংশ বাদ দিয়ে, সমাবেশ শুরুর পূর্বে প্রস্তুতি চলাকালীন খালি চেয়ারের ভিডিও যুক্ত করে এনসিপির সমাবেশকে ‘জনশূন্য’ হিসেবে বিভ্রান্তিকর দাবিতে প্রচার করা হচ্ছে।কী ভিডিও ছড়াচ্ছে?ফেসবুকের ‘চৌদ্দগ্রাম আল্ট্রা ভার্সন’ নামের একটি আইডি থেকে গতকাল ২৯ সেকেন্ডের ভিডিওটি পোস্ট করা হয়। তার ক্যাপশানে লেখা— ‘কেন্দ...