৪০তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের নারী এককে
ইতিহাস গড়েছেন নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার শাটলার লিকা পোদ্দার। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ
ফাইনালে তিনি সাবেক চ্যাম্পিয়ন বাংলাদেশ সেনাবাহিনীর শাটলার উর্মি আক্তারকে ২২-২০,
১১-২১, ২১-১৮ পয়েন্টে পরাজিত করে চ্যাম্পিয়নশিপের শিরোপা অর্জন করেছেন। এটি তার খেলোয়াড়ী
জীবনের প্রথম সিনিয়র জাতীয় শিরোপা।
মংলা থেকে উঠে আসা ২৪ বছর বয়সী লিকা পোদ্দারের এই
সাফল্যের পেছনে রয়েছে দীর্ঘ সংগ্রামের গল্প। পরিবারে অর্থনৈতিক সচ্ছলতা ছিল না। লিকার
বাব...