পাহাড়, চা বাগান ও সীমান্তঘেরা হবিগঞ্জের চুনারুঘাট বিভিন্ন জাতিগোষ্ঠী, ভাষা ও সংস্কৃতির এক মিলনভূমি। রেমা-কালেঙ্গা, সাতছড়ি পল্লীসহ উপজেলার বিভিন্ন পাহাড়ি ও চা বাগান এলাকায় বসবাস করে ৮৫টি ক্ষুদ্র নৃগোষ্ঠী। প্রজন্মের পর প্রজন্ম ধরে নি জস্ব ভাষা, সংস্কৃতি, ধর্মীয় আচার, উৎসব ও জীবনযাপন ধরে রাখা এসব জনগোষ্ঠীর মধ্যে মাত্র ২৭টি সরকারি তালিকায় ক্ষুদ্র নৃগোষ্ঠী হিসেবে স্বীকৃত। বাকি ৫৮টি জাতিগোষ্ঠীর নাম তালিকায় না থাকায় চাকরিতে কোটা, সরকারি অনুদানসহ বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন তারা।
এই বঞ্চনার...