অভিনেতা, নির্দেশক, সাংস্কৃতিক আন্দোলনের সংগঠক শংকর সাঁওজাল। তার কর্মজীবন জেনেছেন ওমর শাহেদ। ছবি তুলেছেন সাজ্জাদ হোসেন
আপনি তো উদীচীতে ছিলেন। ওখানে আপনার কাজ কী ছিল?
তরুণ বয়সে উদীচীতে কাজ করেছি বরিশালের প্রত্যন্ত অঞ্চলে। বরিশাল, মঠবাড়িয়া, বরগুনা, পাথরঘাটা, মাছুয়া, শরণখোলা, পিরোজপুর— এসব জায়গায় উদীচীর হোলটাইমার হয়ে গিয়েছিলাম। শাখাগুলো তৈরি করেছি। সবাই ছিলেন, নেতৃত্বটি ছিল আমার। তখন নাওয়া নাই, খাওয়া নাই; এসবই করা হতো। আমরা ভাবতাম, সমাজতন্ত্র হয়ে যাবে, সবকিছু হবে। সেই লক্ষ্যে...