‘বন কেবল প্রাকৃতিক সম্পদ নয়; এটি একটি জনগোষ্ঠীর জীবন, সংস্কৃতি, স্মৃতি ও জ্ঞানব্যবস্থার ধারক। বন হারিয়ে গেলে শুধু গাছই হারায় না, হারিয়ে যায় একটি জনগোষ্ঠীর স্মৃতি, জ্ঞান এবং পৃথিবীকে দেখার স্বতন্ত্র দৃষ্টিভঙ্গিও।’ বাংলাদেশ প্রেস ফটো প্রদর্শনী ২০২৬ উপলক্ষে আয়োজিত এক আলোচনায় এভাবেই নিজের আলোকচিত্রভিত্তিক গবেষণার মূল বক্তব্য তুলে ধরেন আদিবাসী জনগোষ্ঠী গ্র্যান্ট ২০২৫ বিজয়ী আলোকচিত্রী জাজং নকরেক।আজ রবিবার সন্ধ্যায় রাজধানীর পান্থপথের দৃকপাঠ ভবনে বাংলাদেশ প্রেস ফটো প্রদর্শনী ২০২৬-এর অংশ হিসেবে অনুষ্ঠিত...