বাংলাদেশের
বিপক্ষে মাত্র একবার সাদা পোশাকে মাঠে
নেমেছেন তিনি। ৯ বছর পর
আবারও টেস্টে টাইগার্সদের মুখোমুখি অস্ট্রেলিয়ার পেসার জস হ্যাজেলউড। সিরিজ
শুরুর আগে হ্যাজেলউড বলছেন,
বাংলাদেশের বিপক্ষে সিরিজে মাঠে নামার জন্য
মুখিয়ে আছেন তিনি।
একে
তো প্রতিপক্ষ খানিকটা অজানা, তার ওপর প্রথম
টেস্টের ভেন্যু মারারা ক্রিকেট গ্রাউন্ডে পিচের আচরণও অজানা।
হ্যাজেলউড
বললেন, ‘প্রতিপক্ষের ব্যাপারে অনেক কিছুই অজানা।
মাঠের পরিস্থিতি অজানা, বিশেষ করে উইকেট এবং
এ অবস্থায় প্রতিপক্ষের ধরনটা কেমন হবে। অনেক
কিছুই...