শীতের সকালে পুকুরের পানিতে ভেসে বেড়াচ্ছে একদল হাঁস। এদের অনেকেই এসেছে হাজার হাজার মাইল দূর থেকে। কেউ এসেছে সাইবেরিয়া থেকে, কেউ মধ্য এশিয়া, তিব্বত কিংবা হিমালয় পেরিয়ে। শীতের তীব্রতা আর খাবারের অভাব থেকে বাঁচতে প্রতিবছর এমন দীর্ঘ পথ পাড়ি দিয়ে বাংলাদেশে আসে নানা প্রজাতির পাখি। শীত শেষে আবার ফিরে যায় নিজ নিজ আবাসে।বাংলাদেশের জলাভূমি, নদী, হাওর, বিল ও উপকূলীয় অঞ্চল এসব পাখির গুরুত্বপূর্ণ আশ্রয়স্থল। বিশেষ করে শীতের সময় দেশের বিভিন্ন জলাভূমিতে দেখা মেলে নানা প্রজাতির পরিযায়ী পাখির। স্থানীয় মানুষের কাছে...