একসময়
হিজল-করজের ছায়ায় পাখির ডাকে মুখর থাকত
হবিগঞ্জের বানিয়াচং উপজেলার লক্ষ্মী বাঁওড় জলাবন। শীত এলে ভিড়
জমত পরিযায়ী পাখির। জলাশয়ে ছিল মাছ, বিচরণ
করত বন্যপ্রাণী। সেই জলাবন এখন
ধীরে ধীরে হারাচ্ছে তার
প্রাণ ও বৈচিত্র্য। নির্বিচারে
গাছ কাটা, অপরিকল্পিত মাছ শিকার ও
পাখি নিধনে হুমকির মুখে পড়েছে প্রায়
৩৭৫ একর জুড়ে বিস্তৃত
এই প্রাকৃতিক বন। পর্যটনের সম্ভাবনাময়
এই জলাবন রক্ষায় কার্যকর নজরদারির ঘাটতি নিয়েও রয়েছে স্থানীয়দের অভিযোগ।
জলাবনের
ভেতরে ছোট-বড় ২০টির
বেশি জলাশয় রয়েছে। স্থানীয়দের অভ...