‘লুটপাটের সিস্টেম থেকে বেরোতে পারলে সব জায়গায় সমাধান হবে, দেশ পরিবর্তন হয়ে যাবে। দেশের মানুষ সুফল পাবে। একসময় এ দেশের মানুষও নিজেদের অবস্থান বুঝতে পারবে’— বলেছেন বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাজী রওনাকুল ইসলাম টিপু।সোমবার দুপুরে নারায়ণগঞ্জের ফতুল্লায় ডিএনডি খাল প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেন।এর আগে কাজী রওনাকুল ইসলাম ফতুল্লার ভূঁইগড় এলাকার রূপায়ণ টাউনের পেছনে ও শাহীবাজার এলাকায় ডিএনডি খালের তীর ঘেঁষে নির্মাণাধীন ওয়াকওয়ের কা...