বর্ষার পানিতে টইটম্বুর সুনামগঞ্জের হাওরে ‘জলপবন’ সিনেমার শুটিং করছেন অভিনেত্রী রুনা খান। তার সাক্ষাৎকার নিয়েছেন মীর রাকিব হাসান
‘জলপবন’ সিনেমার শুটিং কতটা হয়েছে?
১৫ আগস্ট এখানে এসেছি। এর পরদিন থেকে টানা শুটিং চলছে। আরও পাঁচ-সাত দিন লাগবে। কয়েকজন স্বপ্নবাজ তরুণের প্রচেষ্টা এ সিনেমা। পরিচালক রাজন তালুকদার, চিত্রগ্রাহক খালেক সাদমানসহ আরও কয়েকজন তরুণ বিসিটিআই থেকে চলচ্চিত্র নির্মাণের ওপর প্রাতিষ্ঠানিক শিক্ষা নিয়েছেন। আমার মনে হয়, এ ধরনের মানুষের প্রচেষ্টা ও ভালোবাসা থেকেই সুন্দর কাজ তৈরি হয়।...