গত সপ্তাহে গির্জায় প্রাণঘাতী হামলার জবাবে সিরিয়ায় বিমান হামলা চালিয়েছে জর্ডান। সোমবারের এসব হামলায় তিন শিশুসহ অন্তত সাতজন নিহত হয়েছেন বলে জানিয়েছে সিরিয়ার কর্তৃপক্ষ।হামলার পর জর্ডানের সঙ্গে প্রধান সীমান্ত ক্রসিং বন্ধ করে দিয়েছে সিরিয়া।জর্ডানের সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, শুক্রবার দেশটির কারাক প্রদেশের একটি গির্জায় বন্দুক হামলার জবাবে দক্ষিণ-পূর্ব সিরিয়ায় সশস্ত্র গোষ্ঠীগুলোর ‘আস্তানা’ লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। গির্জায় ওই হামলায় অন্তত নয়জন নিহত এবং আরও কয়েক ডজন মানুষ আহত হন।জর্ডানের...