অর্থপাচারবিরোধী আইন ও নিষেধাজ্ঞা-সংক্রান্ত আইন লঙ্ঘনের দায়ে ব্যাংক অব আমেরিকাকে ১ দশমিক ২১ বিলিয়ন ডলারের বেশি জরিমানা করেছে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়। ব্যাংকটি যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম ব্যাংক। মঙ্গলবার ঘোষিত জরিমানার এ অঙ্ক মন্ত্রণালয়ের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, ‘এত বড় একটি ব্যাংক যখন অর্থপাচার প্রতিরোধ ও নিষেধাজ্ঞা-সংক্রান্ত বাধ্যবাধকতা পালনে ব্যর্থ হয়, তখন এর প্রভাব শুধু ওই ব্যাংকের মধ্যেই সীমাবদ্ধ থাকে না। এতে পুরো মার্কিন আর্থিক ব্যবস্থা অবৈধ...