হাতে একটি লাঠি, তাতে জড়ানো এক টুকরো সবুজ কাপড়। এই লাঠি উঁচু করেই ছুটে আসা ট্রেনের চালককে লাইন উন্মুক্ত থাকার সংকেত দিচ্ছেন এক নারী। রেললাইনের একপাশে বাঁশ দিয়ে আটকানো, অন্যপাশে দাঁড়িয়ে তিনি দুই হাত নেড়ে চিৎকার করে পথচারীদের সতর্ক করে বলছেন, ‘ট্রেন আসছে, আপনারা একটু দাঁড়ান!’ নওয়াপাড়া গার্লস স্কুল রোডের অরক্ষিত রেলক্রসিংয়ে এটি অতি পরিচিত দৃশ্য। মানুষের জীবন বাঁচাতে বিনা পারিশ্রমিকে দিনের পর দিন এ কাজ করে যাওয়া নারীর নাম জরিনা বেগম (৬০)।
রেলওয়ে সূত্রে জানা গেছে, খুলনা-যশোর রুটে নওয়াপ...