জরায়ুমুখের ক্যানসার হলো জরায়ুর নিচের অংশ বা সার্ভিক্সে কোষের অস্বাভাবিক ও অনিয়ন্ত্রিত বৃদ্ধি। জরায়ুমুখের ক্যানসার ৯৯ দশমিক ৯ শতাংশই হিউমেন প্যাপিলোমা ভাইরাস (HPV) দ্বারা হয়। HPV সাধারণত নারী-পুরুয়ের যৌন মিলনের মাধ্যমে সংক্রমিত হয়।
জরায়ুমুখের ক্যানসার অনেক কারণে হতে পারে। যেমন— কম বয়সে বিয়ে ও বাচ্চা হওয়া, ধূমপান, তিন বা এর অধিক বাচ্চা হওয়া, দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা, জন্মবিরতিকরণ বড়ি পাঁচ বছরের বেশি সেবনে, এইচআইভি এইডস, গনোরিয়া ইত্যাদি থাকলে, স্ক্রিনিং না করালে এবং একাধিক যৌনসঙ্গী থ...