গাজীপুরের পদ্মপাড়া গজারিয়া বন থেকে চোখে কালো কাপড়ে বাঁধা অবস্থায় মাহফুজুর রহমান রিজু (নাম) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে জয়দেবপুর থানা পুলিশ।নিহত রিজু গাইবান্ধার সাঘাটা উপজেলার উদয়ন পুটিমারী গ্রামের গোলাম মোস্তফা ওরফে শান্তুর ছেলে। তিনি জয়দেবপুরে একটি ভাড়া বাসায় থাকতেন। তার বাসা থেকে প্রায় ৬ থেকে ৭ কিলোমিটার দূরে গজারিয়া বনে মরদেহটি পাওয়া যায়।নিহতের স্বজনদের দাবি, রিজুর চোখ ও ঠোঁটে আঘাতের চিহ্নের মত...