‘জম্মু ও কাশ্মীর কালো দিবস’ পালন করেছে ঢাকা অবস্থিত পাকিস্তান হাইকমিশন। আজ মঙ্গলবার দিবসটি পালন করা হয়। এ সময় ভারতের অবৈধ দখলে থাকা জম্মু ও কাশ্মীরের জনগণের প্রতি অবিচল নৈতিক, রাজনৈতিক ও কূটনৈতিক সমর্থন পুনর্ব্যক্ত করে পাকিস্তান হাইকমিশন। একই সঙ্গে জম্মু ও কাশ্মীরের জনগণের প্রতি সংহতি প্রকাশ করা হয়।অনুষ্ঠানে উপস্থিত পাকিস্তানি কমিউনিটির সদস্য, ‘ফ্রেন্ডস অব পাকিস্তান’-এর সদস্য এবং গণমাধ্যম প্রতিনিধিদের স্বাগত জানান হাইকমিশনার ইমরান হায়দার।অনুষ্ঠানে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী মুহা...