বরাবর
ঢাকা উত্তর সিটি করপোরেশন কর্তৃপক্ষ
মহোদয়, কাকের ডাক শুনলে আপনাদের অনেকেরই বিরক্তি লাগে জানি। আমাদের কর্কশ কণ্ঠ, আর যত্রতত্র বসার অভ্যাস— সব মিলিয়ে নাগরিক সৌন্দর্যের সঙ্গে আমাদের খুব একটা যায় না। কিন্তু একটা কথা স্বীকার করবেন, আপনাদের এই শহর যখন নিজের ময়লায় নিজেই ডুবে যাওয়ার উপক্রম হতো, তখন আমরা কিন্তু বেশ দায়িত্ব নিয়েই কাজ করতাম। কোনো নিয়োগপত্র ছিল না, বেতন-ভাতা ছিল না, এমনকি উৎসব বোনাসও চাইনি। শহরের প্রাকৃতিক পরিচ্ছন্নতাকর্মী হিসেবে দায়িত্ব পালন করে গেছি বংশপরম্পরায়।
কিন্তু আজকাল শুনছি...