শ্রাবণের
একনাগাড়ে ঝরতে থাকা মুষলধারে
বৃষ্টিতে কালেঙ্গার গহিন অরণ্য যেন
আদিম রহস্যময় এক রূপ ধারণ
করেছে। পাহাড়ি চড়াই-উতরাইয়ের গায়ে বুক চিতিয়ে দাঁড়িয়ে
থাকা বিশাল গর্জন, চাপালিশ আর সেগুনগাছগুলোর পাতা
চিরে বড় বড় জলের
ফোঁটা ঝরে পড়ছে কাদাপথে।
চারপাশের আবছায়া অন্ধকারে বাতাস থমথম করছে। কদাচিৎ
ডেকে উঠছে কোনো নিশাচর
পাখি। বনের বড় ছড়াগুলোর
বুক চিরে জেগে ওঠা
প্রমত্তা গর্জন জানান দিচ্ছে জলধারার ক্ষিপ্রগতি।
হবিগঞ্জের
চুনারুঘাট সীমানাসংলগ্ন এই অভয়ারণ্যে নতুন
দায়িত্বে এসেছেন বন কর...