‘৩১ দফা রাষ্ট্র মেরামত’, ‘সবার আগে বাংলাদেশ’, ‘উই হ্যাভ এ প্ল্যান’সহ বিভিন্ন স্বপ্নময় প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসে বিএনপি সরকার দলীয়করণ শুরু করেছে বলে অভিযোগ করেছে এবি পার্টি। দ্রব্যমূল্য বৃদ্ধি এবং বিদ্যুৎ-গ্যাসের সংকটের মাধ্যমে দেশের অর্থনীতিকে গভীর অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া হচ্ছে বলে উল্লেখ করে দলটি বলেছে, গণভোটের রায় বাস্তবায়নের পথে না হেঁটে জনগণের মতামতকে পদদলিত করার মাধ্যমে নতুন ধরনের বাংলাদেশ গড়ার বার্তা দিচ্ছে সরকার। জনগণ যে নতুন সম্ভাবনা আশা করেছিল এ সরকারের প্রথম ৬ মাসে তা চরম...