শিশুরা পৃথিবীর সবচেয়ে কোমল প্রাণ। তাদের হাসিতে যেমন কোনো
হিসাব থাকে না, তেমনি
কান্নাতেও থাকে না কোনো ভান। একটি শিশুর মাথায় স্নেহের হাত রেখে তাকে একটু কাছে
টেনে নেওয়া কখনো কখনো তার ছোট্ট জীবনে এমন এক নিরাপত্তার অনুভূতি তৈরি করে, যা বহু বড়
উপদেশেও তৈরি হয় না। মহানবী হজরত মুহাম্মদ (সা.) শিশুদের এই কোমল জগতটিকে গভীরভাবে
বুঝতেন। তিনি তাদের সঙ্গে এমন মমতা, ভালোবাসা ও আন্তরিকতায় মিশতেন, যা আজও
মানবিক আচরণের এক অনন্য দৃষ্টান্ত হয়ে দুনিয়ার সামনে জ্বল জ্বল করছে।
মহানবী (সা.) শিশুদের শুধু ভালোবাসতেন...