‘অন্য টেকা থাকলে
দেন, না থাকলে নাইমা যান’- বাসযাত্রীকে কথাটা বললেন চালকের সহকারী মো. শাহাবুদ্দিন।
তারপরই লাগল ঝগড়া। এর সূত্রপাত ১০ টাকার একটি নোট, যা ওই যাত্রী ভাড়া হিসেবে
দিয়েছিলেন। কিন্তু শাহাবুদ্দিন তা নেবেন না। কারণ ছেঁড়া এই নোট চালানো যাবে না। শাহাবুদ্দিন
যুক্তি দেখালেন, ‘এই ছেঁড়া টেকা আমি যদি আপনারে দিই, আপনিও তো নিবেন না।’
রাজধানীর ৮ নম্বর
রুটের বাসের তিন দিন আগের গল্প এটি। এমন ঝগড়া এখন বাসে নিত্যদিনের। আর তা মূলত ১০
ও ২০ টাকার নোট নিয়ে। এই মূল্যমানের নোটের ব্যবহার বেশি, অতি ব্যবহারে এ...