১৯৭৩ সালের এক শীতের সকালে যুক্তরাষ্ট্রের একটি পেট্রল পাম্পে গাড়ির দীর্ঘ সারি। চালকরা অপেক্ষা করছেন, কখন তাদের গাড়ির ট্যাংকে কিছু পেট্রল ভরা যাবে। কারও কর্মস্থলে, কারও স্কুলে সন্তানকে পৌঁছে দেওয়ার তাড়া। তবে সবার সামনে একই অনিশ্চয়তা, পেট্রল মিলবে তো?যুক্তরাষ্ট্রে গাড়ি অনেকটাই ব্যক্তিগত স্বাধীনতার প্রতীক। কিন্তু সেই গাড়ি চালানোর জ্বালানি জোগাড় করাই তখন ছিল দুশ্চিন্তার কারণ। কোথাও জ্বালানি কেনায় বিধিনিষেধ, কোথাও পাম্প বন্ধ। কয়েক মাস আগেও যা ছিল স্বাভাবিক জীবনযাত্রার অংশ, সেটিই হঠাৎ হয়ে উঠেছে দুর্লভ।...