মহাভারত
এ এক মহাগ্রন্থ যেখানে
যখন যেভাবে ইচ্ছা সেভাবে প্রবেশ করা সম্ভব। একটি
সমুদ্র যেন শত গর্জন,
অনন্ত বীচিমালা, কোলাহল, হিংসা, কান্না, আর্তি, আর্তনাদকে নিয়ে অবশেষে এক
প্রশান্তির বাতাবরণ রচনা করে রেখেছে।
এ গ্রন্থের অনেক সংস্করণ আমার
কাছে রয়েছে তার মধ্যে হরিদাস
সিদ্ধান্তবাগীশ অনূদিত ৪৩ খণ্ডের মহাভারতম্
অন্যতম। এটি একটি শাশ্বত
গ্রন্থ যাকে কাব্য, ধর্মগ্রন্থ,
উপন্যাস, দর্শন, ইতিহাস, ন্যায়শাস্ত্র হিসেবে পাঠ করা যায়।
মহাভারত পাঠ করার অর্থ
পৃথিবীকে পাঠ করা, সময়কে
পাঠ করা। এটি আমার
প্রিয়...