স্বৈরাচারী শাসনব্যবস্থা ও কঠোর সেন্সরশিপের জন্য চীনের কুখ্যাতি বিশ্বজুড়ে। সেখানে সরকারের বিরুদ্ধে একটি শব্দ উচ্চারণ করা মানেই অবধারিত জেল কিংবা গায়েব হয়ে যাওয়া। আর খোদ চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে নিয়ে কৌতুক বা রসিকতা করা? তা তো সাধারণ মানুষের কল্পনারও বাইরে! কিন্তু ঠিক এই অসম্ভব কাজটিই বুক ঠুকে করে দেখিয়েছেন চীনের একসময়ের এক নম্বর স্ট্যান্ড-আপ কমেডিয়ান ছিজি।ফলশ্রুতিতে বেইজিং সরকার তাকে নিজ দেশে সম্পূর্ণ নিষিদ্ধ করেছে, কেড়ে নিয়েছে তার ৪৭ লাখ ভক্তের সোশ্যাল মিডিয়া আইডি। কিন্তু দমে যাননি ৩০ বছর ব...