শহরের
প্রান্তে এত সুন্দর একটা
হোটেল আছে, রীতা না
জানালে কে জানত! গাছপালায়
ছায়ানিবিড় শান্ত শান্ত। ঝুলে পড়া কৃষ্ণচূড়ার
মতো বাড়ির লাল ছাদটা, হঠাৎ
দর্শনে দূর থেকে মনে
হতে পারে প্রাচীন কোনো
পোস্টঅফিস কিংবা জমিদারের কাচারি। আর দুপুরের আলোটাও
নরম, শীতের দুপুর বলেই। হাইওয়ের পাশে নয়নতারা রেস্টুরেন্টটাকে
দেখিয়ে ড্রাইভারকে বলেছিলাম, এখানে রাখো।
আজ অফিস ছিল না।
দুটো জরুরি মিটিং ছিল মন্ত্রী মহোদয়ের
সঙ্গে, তারপর ড্রাইভারকে ছুটি দেওয়ার কথা
ছিল। এখন সে বিরক্ত
হবে কিন্তু গোয়েন্দাগিরি করবে না। যদিও...