রাশিয়ার কথিত ‘ছায়া বহর’-এর তেলবাহী ট্যাঙ্কার জব্দ ঘিরে মস্কো ও লন্ডনের সংঘাত আরও তীব্র হয়েছে। ইউরোপীয় দেশগুলো রুশ জাহাজ আটক করলে পাল্টা তাদের জাহাজও জব্দ করা হবে–রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এমন হুঁশিয়ারির পর নিজেদের পদক্ষেপের পক্ষে সাফাই দিল ব্রিটেন। লন্ডনের বক্তব্য, রাশিয়ার নিষেধাজ্ঞা এড়ানোর নৌবহরের বিরুদ্ধে তাদের অভিযান দেশীয় ও আন্তর্জাতিক আইন মেনেই হয়েছে।
ব্রিটিশ সরকারের এক মুখপাত্র বলেছেন, ইউক্রেন যুদ্ধ চালিয়ে যেতে মস্কোকে অর্থ জোগাচ্ছে এমন ‘ছায়া বহর’ এবং তাদের ক্ষতিকর সামুদ্রিক কর...