আগামী ডিসেম্বরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরবেন বলে ঘোষণা দিয়ে বরগুনা পৌর শহরে মাইকিং করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। আজ শুক্রবার বিকালে মাইকিংয়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। তবে মাইকিংয়ের ঘটনা অস্বীকার করেছে পুলিশ।ছাত্রলীগের নেতাকর্মীরা মাইকিংয়ের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে দিয়েছেন। ভিডিওতে বরগুনাবাসীর উদ্দেশে মাইকিং করতে দেখা যায় এক ব্যক্তিকে। তিনি নিজেকে নিষিদ্ধ সংগঠন বরগুনা জেলা ছাত্রলীগের সদস্য মহিউদ্দিন আহমেদ দোলন বলে পরিচয় দেন।মাইকিংয়ে তিনি বলেন, ‘আগামী ডিসেম...