জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে ছাত্রদলের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে জাতীয় ছাত্র শক্তির জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা। আজ বুধবার দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে বক্তারা দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথা তুলে ধরে বিভিন্ন স্লোগান দেন ছাত্রশক্তির নেতাকর্মীরা । এই সময় তারা ‘শিক্ষা, সন্ত্রাস—একসঙ্গে চলে না’, ‘ছাত্রদলের চেহারায় ছাত্রলীগকে দেখা যায়’, ‘আমার ভাই আহত কেন? প্রশাসন জবাব চাই’ স্লোগান দেন।...