জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গত শনিবার মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হলো ‘কনসার্ট ফর সলিডারিটি’। অনুষ্ঠানে নগরবাউল জেমস তার জনপ্রিয় ‘আমার সোনার বাংলা’ গানটি পরিবেশন করেন।কনসার্টে জেমসের গান পরিবেশন প্রসঙ্গে ছাত্রদল সভাপতি রাকিব বলেছেন, গত ১৫ বছর সংগীতশিল্পী জেমসকে ‘আমার সোনার বাংলা’ গানটি পরিবেশনের সময় বারবার শহীদ জিয়াউর রহমানের নাম বাদ দিতে বাধ্য করত ছাত্রলীগ। তবে গতকালের কনসার্টে জেমস গানটি গাওয়ার সময় আমরা শেখ মুজিবের অংশ বাদ দিতে তাকে বাধ্য করিনি। কারণ, শেখ মুজিবের যেটুকু অবদান...